ads

বৃহস্পতিবার , ৬ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এইচএসসির ফল প্রকাশ ২৩ জুলাই

খবর টি পড়েছেন : ১৮১
এইচএসসির ফল প্রকাশ ২৩ জুলাই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ২৩ জুলাই। ৬ জুলাই বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন ওই তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ২৩ জুলাই ফল প্রকাশের জন্য সময় দিয়েছেন।
২৩ জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুল দেয়ার পর দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। তবে শিক্ষামন্ত্রী সিলেট সফর শেষে ফিরে এলে সংবাদ সম্মেলনের সময় ঠিক করা হবে বলে জানান সোহরাব হোসাইন।
বাধ্যবাধকতা না থাকলেও পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়। সে হিসেবে ২৪ জুলাই ৬০ দিন পূর্ণ হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে।
নিয়ম অনুযায়ী, ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের কপি তুলে দেবেন। এরপর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ এপ্রিল। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে।
তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হয় ১৫ মে। ব্যবহারিক পরীক্ষা ১৬ মে শুরু হয়। শেষ হয় ২৫ মে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্যামলবাংলা২৪ডটকম-এ খবর প্রকাশের পর শিকলে বাধা সেই শিশু… পরবর্তী সংবাদ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ আরও এগিয়ে যাবে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads