ads

মঙ্গলবার , ৪ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘শাকিবকে প্রকাশ্যে শয়তান বলা উচিৎ হয়নি নিপুনের’

খবর টি পড়েছেন : ২৩৩
‘শাকিবকে প্রকাশ্যে শয়তান বলা উচিৎ হয়নি নিপুনের’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : চিত্রনায়ক ওমর সানি বলেছেন, অভিনেত্রী নিপুন শাকিব খানকে প্রকাশ্যে শয়তান বলেছে, যেটা ঠিক হয়নি। নিপুন নিজেই বড়দের সম্মানের বিষয়টি সামনে আনতে চেয়েছে কিন্তু সে শাকিবের কতটুকু সম্মান করলো, শাকিব তো তার সিনিয়র।
ওমর সানি বলেন, শাকিব খান ও নিপুন দুজনই আমার অনেক ছোট। তাদের আমি স্নেহ করি। কিন্তু তারা যদি এভাবে একের পেছনে অন্যজন লেগে যায় তাহলে দুঃখজনক। তিনি বলেন, আমি শুনেছি শাকিব একটি টেলিভিশন চ্যানেলে নাকি শিক্ষিত অভিনেত্রীর প্রসঙ্গ টেনে আনতে গিয়ে বুবলীর কথা বলেছেন। শাকিব যদি এমন কোনো কথা বলে যে ইন্ডাস্ট্রিতে তেমন শিক্ষিত মেয়ে নেই তাহলে শাকিব ভুল বলেছে। ইন্ডাস্ট্রিতে প্রচুর শিক্ষিত মেয়ে রয়েছে। শাকিব খানের প্রথম নায়িকা এরিন জামানের শিক্ষাগত সম্পর্কে জানতে গেলেই অনেকের দাঁত ভেঙে যাবে।
ওমর সানি আরো বলেন, সবসময় যে শিক্ষাগত যোগ্যতাই মূল বিষয় হবে তা না নয়, বলিউডের মেগাস্টারদের শিক্ষাগত যোগ্যতা আহামরি কিছু নয়। ভারতের মেহবুব স্টুডিওর বিখ্যাত মেহবুব সাহেবের কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্ত তেমন নেই, তাই বলে তাকে মানুষ চেনে না, মানুষকে কি তাকে অশিক্ষিত মনে করে? গড গিভেন কিছু বিষয় থাকে। তাই বলে একাডেমিক শিক্ষাগত যোগ্যতা যে বাদ দিয়ে দিতে হবে তা নয়।
গত রবিবার শাকিব খান বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরে এক সাক্ষাৎকারে বর্তমান সময়ের চলচ্চিত্র নিয়ে নানা কথা বলেন। এরই প্রেক্ষিতে শাকিবের কিছু কথার বিরোধীতা করে চিত্রনায়িকা নিপুন শাকিবের উদ্দেশ্যে নানা প্রশ্ন ছোঁড়েন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শাকিব খান নিষিদ্ধ ইস্যুতে পিছু হটল চলচ্চিত্র পরিচালক… পরবর্তী সংবাদ এবার আরমান মালিকের কণ্ঠে বাংলাদেশি গান

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads