প্রেমের টানে শেরপুরে রুশ কন্যা সিবেৎলানা

খবর টি পড়েছেন : ১৯৬
প্রেমের টানে শেরপুরে রুশ কন্যা সিবেৎলানা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : প্রেমের টানে ছুটে এসে বাংলাদেশী যুবক ধর্মকান্ত সরকারকে বিয়ে করেছেন রুশ কন্যা সিবেৎলানা। শুক্রবার রাতে শেরপুর জেলা শহরের গোপালবাড়ী মন্দিরে ইসকনের সদস্যদের তত্ত্বাবধানে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের পর সিভেতের নাম দেওয়া হয়েছে সুশ্রী দেবী দাসী। সে মস্কোর আলেকজান্ডার নিজোবক্সির মেয়ে এবং মস্কোর একটি সরকারী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্রী। বিয়েতে দাওয়াতী ছিলেন ৪ শতাধিক অতিথি। তাদের খাবারের তালিকায় ছিল পুষ্প অন্ন, ভুনা খিচুরি, সয়াবিনের রসাসহ ১৪ প্রকারের নিরামিষ। শনিবার ওই দম্পতিকে দেখতে শহরের গৃর্দ্দানারায়ণপুরস্থ এক আত্মীয়ের বাসায় ভিড় জমান অনেকেই।
জানা যায়, ১৯৯৭ সালে উচ্চ মাধ্যমিক পাশের পর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সন্যাসীভিটা গ্রামের প্রয়াত ধীরেন্দ্র চন্দ্র সরকারের ছোট ছেলে সনাতনধর্মাবলম্বী ধর্মকান্ত সরকার রাশিয়ায় যান। সেখানে আস্ত্রাখান টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে তেল, গ্যাস ও পেট্রোল বিষয়ে ¯œাতকোত্তর ডিগ্রী নেন। বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কোতে হোটেল ব্যবসা করছেন। ২০১২ সালে মস্কোতে অবস্থিত ও ইস্কন প্রতিষ্ঠিত জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দিরে যান তিনি। ইস্কনের নিয়মানুযায়ী মন্দিরের বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হন। ২০১৩ সালে মন্দিরের গুরুদেব আনন্তাকৃষ্ণা মহারাজের মাধ্যমে সেখানেই তার সাথে পরিচয় ঘটে রুশ তরুণী সিবেৎলানার।
এরপর ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে মন্দিরের গুরুদেবের নির্দেশনা ও রাশিয়ার আইনানুযায়ী মস্কোতে নিবন্ধনমূলে ধর্মকান্ত ও সিবেৎলানার বিয়ে হয়। এক মাস আগে ভারতের মায়াপুর থেকে ধর্মকান্ত সিবেৎলানাকে নিয়ে বাংলাদেশে আসেন। কিছুদিন নিজের গ্রামের বাড়ি নালিতাবাড়ীর সন্ন্যাসীভিটায় থেকে চলে আসেন শেরপুরের ইস্কন মন্দিরে। দু’জনেই যুক্ত হন এ মন্দিরের সেবামূলক কাজের সঙ্গে।
শেরপুর ইসকনের সেবায়েত অপূর্ব জগন্নাথ দাস জানান, শাস্ত্র মোতাবেক ওই দম্পতি এখন থেকে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেদের উৎস্বর্গ করবেন। তিনি বলেন, স্বামী-স্ত্রী হলেও তাঁরা কখনই একসাথে থাকতে পারবেন না। তবে সন্তান নিতে চাইলে একবারের জন্য তাঁরা থাকতে পারবেন। এরপর দেড় বছর তাদের মধ্যে কোন সম্পর্ক থাকবে না।
এ ব্যাপারে বর ধর্মকান্ত সরকার ও নববধূ সুশ্রী দেবী দাসী বলেন, আমরা আগামী মাসে ভারতের মায়াপুর যাবো। সেখান থেকে বৃন্দাবনে। এরমধ্যে আমাদের গুরুদেব গর্ভধান সংস্কারের জন্য আমাদের একটি সময় দেবেন। পরে সেই সময়ে একদিনের জন্য আমাদের মিলন হবে। এরপর দেড় বছরের মধ্যে আমাদের কোন যোগাযোগ থাকবেনা। আমরা ভগবানের সেবায় নিজেদের নিয়োজিত করবো। সম্ভবত বৃন্দাবন ত্যাগের পর আমরা ফের মস্কোতে চলে যাবো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নীরবেই চলে গেলেন শেরপুরের ভাষা সৈনিক টিপু সিং পরবর্তী সংবাদ নকলায় জুয়া খেলায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে রক্তাক্ত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads