শেখ হাসিনার অধীনেই খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন : তোফায়েল

খবর টি পড়েছেন : ১৮৬
শেখ হাসিনার অধীনেই খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন : তোফায়েল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ গ্রহণ করবেন। আপনারা লিখে রাখুন শেখ হাসিনার অধীনেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন। নির্বাচনে আসা ছাড়া খালেদা জিয়ার আর কোনো পথ খোলা নেই।’ তিনি বুধবার সচিবালয়ে নিজ দফতরে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের ওইসব কথা বলেন।
আওয়ামী লীগের প্রবীন এই নেতা বলেন, পৃথিবীর সব দেশেই ক্ষমতাসীন সরকারের অধিনেই নির্বাচন হয়। বাংলাদেশেও তাই হবে। ব্রিটেনে হয়েছে, আমেরিকায় বারাক ওবামার নেতৃত্বে নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে এবং সহায়তা করবে সরকার। সেই সরকারের নেতৃত্বে থাকবেন শেখ হাসিনা। অন্য কারও এখানে আসার সুযোগ নেই।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের একটি গ্রামেও বিএনপি মানুষের পাশে দাঁড়ায়নি। রমজান মাসে ইফতার পার্টি হয়। আমরাও দিয়েছি। কিন্তু খালেদা জিয়া প্রতিটি ইফতার পার্টিতে যেভাবে কটাক্ষ করে শেখ হাসিনার নাম নিয়েছেন তা অশোভনীয় ও মার্জিত নয়। -বাসস

Need Ads
পূর্ববর্তী সংবাদ সঞ্চয়পত্রে সুদহার কমছে পরবর্তী সংবাদ প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে : শিক্ষামন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads