ads

বৃহস্পতিবার , ২২ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় শসার বীজে খিরা গাছ! কৃষকের মাথায় হাত

খবর টি পড়েছেন : ২০৪
নকলায় শসার বীজে খিরা গাছ! কৃষকের মাথায় হাত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় মোড়কে শসার ছবি ও উন্নত বীজের বিজ্ঞাপন সম্বলিত বীজ রোপন করলেও তা থেকে খিরা গাছ গজানোর অভিযোগ পাওয়া গেছে। ঋণ করা লক্ষাধিক টাকা ব্যয়ের শসাক্ষেতে খিরা হওয়ায় বর্গা চাষি জহুর উদ্দিন আদু’র এখন মাথায় হাত।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার পাঠাকাটা ইউনিয়ের পাঠাকাটা গ্রামের কৃষক জহুর উদ্দিন আদুর ৬০ শতাংশ জমিতে শসাবীজে খিরা ফলন হয়েছে। কৃষক আদু জানায়, অধিক লাভের আশায় নিজের ৩০ শতাংশ ও ৩০ হাজার টাকায় স্থানীয় কৃষক মোস্তফার নিকট আরও ৩০ শতাংশ জমি লিজ নিয়ে ওই ৬০ শতাংশ জমিতে ঋণের ১লাখ ১২হাজার টাকা ব্যয়ে শসা চাষ করেন। তিনি আরও জানান, ভালো বীজ পাওয়ার নিশ্চয়তার আশায় বিভাগীয় শহর ময়মনসিংহ শহরের আবু সাঈদ টুটুলের ‘শারিকা সীড স্টোর’ থেকে ১০ হাজার টাকার উচ্চ ফলনশীল জাতের বিজ্ঞাপন ও উন্নত শসার ছবি সম্বলিত বীজ ক্রয় করে ওইসব জমিতে রোপন করেন। শসা ক্ষেতের সঠিক পরিচর্যায় দুইমাস পরে ফলন আসে খিরার। তা দেখে কৃষক আদুর মাথায় ভাঁজ পড়েযায়। ২ ছেলে ও ১মেয়ের পড়া-লেখা এবং সংসার খরচ চালাতে পরিবার পরিজন নিয়ে সে এখন দিশেহারা। নিজের অন্য কোন আবাদী জমিও নেই। এ বছরটা কিভাবে চলবেন সে চিন্তায় মহা বিপাকে আছেন সে। এ বিষয়ে শারিকা সীড স্টোরের মালিক আবু সাঈদ টুটুলের সাথে যোগাযোগ করে কোন সদোত্তর পাওয়া যায়নি। কৃষক আদু প্রতিদিন ওই ক্ষেতের আইলে বসে চোখের জল ফেলা ছাড়া আর কোন উপায় খোঁজে পাচ্ছেন না।।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, ওই কৃষক যে দোকান থেকে বীজ ক্রয় করেছেন তার কিছু প্রমাণাদিসহ আমার বরাবরে আবেদন করলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তবে চাষি জহুর উদ্দিন আদু ও স্থানীয় কৃষকরা এমন প্রতারক বীজ কোম্পানীর বিরুদ্ধে সংশ্লিষ্টদের নজরদারী বাড়ানোসহ উপযুক্ত শাস্তি কামনা করেছেন। তার বলেন, এই প্রতারনায় শুধু আদুই ঠকছে না, কৃষি অর্থনীতি উন্নয়ন বাধার সম্মূখীন হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শেষ মুহূর্তে ব্যস্ত দর্জিবাড়ী : নিচ্ছে না… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে আদিবাসী শিশু বলাৎকারকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads