ads

বুধবার , ২১ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাজেয়াপ্ত হবে নিবন্ধনবিহীন মোটরসাইকেল

খবর টি পড়েছেন : ১৬৫
বাজেয়াপ্ত হবে নিবন্ধনবিহীন মোটরসাইকেল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাস্তায় চলাচল করা নিবন্ধনবিহীন মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি ২১ জুন বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে  ওই কথা বলেন।
ওই সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ কমিটির অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী আমু বলেন, ‘সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা বাহিনী জানিয়েছে, সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। লাইসেন্সবিহীন (রেজিস্ট্রেশনবিহীন) মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি লাইসেন্সবিহীন মোটরসাইকেল ব্যবহার করে সেটা পার্মানেন্টলি (স্থায়ীভাবে) বাজেয়াপ্ত করা হবে। আর ফেরত দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘শুধু ঈদকে সামনে রেখে নয়, সারা বছরই মোটরসাইকেলের বিরুদ্ধে এ পদক্ষেপ চলবে। ট্রাফিক পুলিশ যারা এগুলো দেখে তারাই বাজেয়াপ্ত করবে। এটার জন্য বিশেষ আইনের দরকার নেই।’
শিল্পমন্ত্রী বলেন, ‘হলি আর্টিজান ঘটনার পর জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানোর ফলে তাদের কার্যক্রম ধ্বংস করা হয়েছে। এমন নজির বিশ্বের আর কোথাও ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ উদ্যোগেই এটি সম্ভব হয়েছে। এজন্য তাদেরকে বিশেষভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাই।’
গত বছর শোলাকিয়ায় জঙ্গি হামলার অপচেষ্টা হয়েছিল জানিয়ে আমু জানান, এবার ঈদে এ ধরনের ঘটনা যাতে ঘটানোর সুযোগ না পায় সেই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
শিল্পমন্ত্রী বলেন, ‘আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকা শহরে ৪১০টি ঈদের জামাতসহ সারাদেশের ঈদের জামাতে নিরাপত্তা দেওয়া হবে।’
ঈদে ঢাকা শহরে কূটনৈতিক এলাকাসহ শপিংমল ও বিভিন্ন টার্মিনালে নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলেও জানান বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
মাদককের অপব্যবহার বন্ধে পদক্ষেপ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মিয়ানমার কর্তৃপক্ষ বলেছে, তারা কিছু ইয়াবা প্রস্তুতকারীকে গ্রেফতার করেছে। গত কয়েক মাসে মাদকের অপব্যবহার রোধে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ায় সাফল্য পাওয়া গেছে।’
শিল্পমন্ত্রী আমু আরও বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সারাদেশে ২ হাজার ৯৭১টি অভিযান পরিচালনা করে ৯৭৯ জন মাদক অপরাধীর বিরুদ্ধে ৮৯১টি মামলা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর জেলা প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুর জেলা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads