ads

বুধবার , ২১ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৪১
শেরপুর জেলা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন বুধবার সন্ধ্যায় জেলা পরিষদের সম্মেলন কক্ষ নিসর্গে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।
ইফতার মাহফিলে সভাপতির সাথে মঞ্চে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন, সাবেক পৌর চেয়ারম্যান লুৎফর রহমান মোহন, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী।
অন্যান্যের মধ্যে ইফতার মাহফিলে শরিক হন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, জেলা সেক্টরস কমান্ডারস ফোরামের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, প্রবীণ সংগঠক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, জেলা রেড ক্রিসেন্টের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, প্রেসকাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাব্বির আহমেদ খোকন, আবু তাহের ও এডভোকেট ফারহানা পারভীন মুন্নীসহ পরিষদের অন্যান্য সদস্য, সরকারি-বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিতসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাজেয়াপ্ত হবে নিবন্ধনবিহীন মোটরসাইকেল পরবর্তী সংবাদ শেরপুরে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads