ads

শনিবার , ১৭ জুন ২০১৭ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনকালীন সময়ে বর্তমান সরকারই ক্ষমতায় থাকবে : হানিফ

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৭, ২০১৭ ৩:০০ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, নির্বাচনকালীন সময়ে বর্তমান সরকারই ক্ষমতায় থাকবে। এর কোনো ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই। তিনি ১৭ জুন শনিবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ওই কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই হবে। আর নির্বাচনকালীন সময়ে বর্তমান সরকারই ক্ষমতায় থাকবে। নির্বাচনে আসতে হলে বিএনপিকে অবশ্যই সংবিধান মেনে বর্তমান সরকারের অধীনেই আসতে হবে। এ নির্বাচনে বিএনপি না আসলে আবারও ভুল করবে।
তিনি আরও বলেন, বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে তারা যে ভুল করেছিল হয়তো তার পুনরাবৃত্তি করবে না।
তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যেমন বিএনপিসহ সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছিলেন, তেমনভাবে আগামী নির্বাচনের আগেও তিনি একই আহ্বান জানাচ্ছেন। যাতে সবাই নির্বাচনে অংশ নিতে পারে।
মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি সদন উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজি রবিউল ইসলামসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!