ads

বুধবার , ২১ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অঘোষিত ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত

শ্যামলবাংলা ডেস্ক
মে ২১, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ

শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শুরুটা যতটা গুরুত্বহীন ছিল, শেষটা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। মূলত পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসেবেই পরিকল্পনায় ছিল এই সিরিজ। প্রথমে নির্ধারিত ছিল দুই ম্যাচ। পরে তা বাড়িয়ে করা হয় তিন ম্যাচ, যা এখন অলিখিত ফাইনালে রূপ নিয়েছে।

Shamol Bangla Ads

সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েও দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝলক দেখিয়ে ২০৫ রান করেও ম্যাচ হেরে বসে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের এই সিরিজ এখন ১-১ সমতায়। আজ (বুধবার) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি তাই হয়ে উঠেছে মরণপণ লড়াইয়ের মঞ্চ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

অধিনায়ক হিসেবে লিটনের এটি অভিষেক সিরিজ, ফলে সিরিজ হাতছাড়া হোক, এমনটা নিশ্চয়ই চাইবেন না তিনি। তবে ইতিহাস বলছে, সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের রেকর্ড খুব একটা ভালো নয়। গত প্রায় সাত বছরে এমন মাত্র দুটি ম্যাচে জয় পায় টাইগাররা—২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।

Shamol Bangla Ads

এরপর প্রায় তিন বছরেও সিরিজ নির্ধারণী ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সেই ধারার অবসান ঘটাতে চায় কোচ ফিল সিমন্সের শিষ্যরা। আর এই জয়ের তাগিদেই একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।

পায়ের চোটের কারণে আগের ম্যাচে না থাকা পারভেজ হোসেন ইমন ফিরতে পারেন দলে। পেস আক্রমণে দেখা যেতে পারে হাসান মাহমুদকে। বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনারের কম্বিনেশনেই নামবে বলে জানা গেছে। অলরাউন্ডার হিসেবে একাদশে জায়গা ধরে রাখতে পারেন শামীম পাটোয়ারি।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!