ads

মঙ্গলবার , ২৯ মার্চ ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আজকের তারুণ্য মুক্তিযুদ্ধ স্মৃতি গণগ্রন্থাগারের উদ্বোধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ২৯, ২০২২ ৫:৩৭ পূর্বাহ্ণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শেরপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্য মুক্তিযুদ্ধ স্মৃতি গণগ্রন্থাগার। ২৬ মার্চ শনিবার দুপুরে শহরের খরমপুর খাদ্যগুদাম মোড় এলাকায় ফিতা কেটে ওই গণগ্রন্থাগারের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি, ডিসিপত্নী জান্নাতুল ফেরদৌস প্রিয়া।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি, পুলিশ সুপার পত্নী কাজী মোনালিসা মারিয়া, নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুরের আহবায়ক আবুল কালাম আজাদ, শেরপুর চেম্বার অব কমার্সের পরিচালক বাহারাম বাদশা, সবুজ আন্দোলন শেরপুর সদর উপজেলা কমিটির আহবায়ক মমিনুল ইসলাম ও আজকের তারণ্যের উপদেষ্টা এবি এম শান্ত, ডা. ফয়জুল আলম।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক দীপ্ত মোদক, যুগ্ম সাধারন সম্পাদক জান্নাত আরা মুক্তি, যুগ্ম সাধারন সম্পাদক নাফিউ হোসেন, রিফাত হোসেন জীবন ও মো. আল আমীন, সহ-সাংগঠনিক সম্পাদক প্রত্যয় কুমার, মহিলা বিষয়ক সম্পাদক মারজানা মিতু, সদস্য ইসরাত মল্লিকা, জিহান হাসনাত রাসেল, তন্ময় সাহা, মিঠু, বিলাশ দাশ, রাজন মোদক, প্রভাস চৌধুরী, প্রেমতুশ পাল, দ্বীপ ঘোষ অমরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads