ads

রবিবার , ৫ জুলাই ২০২৬ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
জুলাই ৫, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত এর আওতায় খরিপ মৌসুমে শাকসবজির উৎপাদন বৃদ্ধি উপলক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৫ জুলাই রবিবার দুপুরে শ্রীবরদী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ বীজ-সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান আকন্দ।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা জিনাত রেহানার সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপকারভোগী কৃষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিন উপজেলার ২ হাজার ৫০ জন হাজার কৃষকের মাঝে ৫ ধরনের হাইব্রিডবীজ (লাউ, চালকুমড়া, মিষ্টিকুমড়া, শশা, বেগুন), ২ ধরনের উফশীবীজ (কলমিশাক, পুঁইশাক)সহ মোট ৭ ধরনের বীজ এবং ১৫ কেজি করে ডিএপি ও ১৫ কেজি টিএসপি সার মোট ৩০ কেজি করে সার বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!