নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ মে রবিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিন, জেলা পরিষদের সদস্য নহেলিকা দিব্রা, উপজেলা কৃষি অধিদপ্তরের সহকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, সমবায় কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য, সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, উপজেলা কর্মজীবী মহিলা হোস্টেলের প্রশিক্ষণার্থী কাকলী রানী হাজং প্রমুখ।




















