ads

শনিবার , ১৩ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ভারতীয় রুপিসহ গ্রেফতার ২

খবর টি পড়েছেন : ২৭৪
শ্রীবরদীতে ভারতীয় রুপিসহ গ্রেফতার ২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কর্ণঝোড়া বাজার থেকে হুন্ডির মাধ্যমে ভারতীয় রুপি হাত বদলকালে ২ হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ১১ মে বৃহস্পতিবার বিকেলে কর্ণঝোড়া দাখিল মাদরাসা সংলগ্ন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভ্রামনখালী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আতিকুর রহমান (৪২) ও আতাব উদ্দিনের ছেলে রমজান আলী (৪০)। গ্রেফতারকৃতদের নিয়মিত মামলায় শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন যাবত শ্রীবরদী সীমান্তে চোরাচালান ব্যবসাকে কেন্দ্র করে হুন্ডি ব্যবসা ব্যাপক হারে বৃদ্ধি পায়। স্থানীয় চোরাকারবারীরা কমিশনের মাধ্যমে হুন্ডি ব্যবসায়ীদের কাছ থেকে ভারতীয় রুপি কিনে ভারত থেকে গরু ও মাদকসহ বিভিন্ন সামগ্রী এ দেশে এনে থাকে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বাজারে অভিযান চালিয়ে কর্ণঝোড়া দাখিল মাদরাসা সংলগ্ন থেকে হুন্ডির মাধ্যমে ভারতীয় রুপি হাত বদলকালে ২ হুন্ডি ব্যবসায়ীকে আটক করে পুলিশ। ওইসময় আটককৃতদের কাছ থেকে ৪ লক্ষ ১০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। ওই ঘটনায় বৃহস্পতিবার রাতেই শ্রীবরদী থানার এএসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আলম ২ হুন্ডি ব্যবসায়ীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা আন্তর্জাতিক হুন্ডি ব্যবসায়ী চক্রের সদস্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফলো-আপ ॥ অবশেষে এসএসসির ফল পেল নকলার ৪১… পরবর্তী সংবাদ শেরপুরে ক্ষুদ্র কৃষি ও খাদ্য পণ্য প্রক্রিয়াজাতকরণে নেই…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads