ads

বৃহস্পতিবার , ১১ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফলো-আপ ॥ অবশেষে এসএসসির ফল পেল নকলার ৪১ শিক্ষার্থী

খবর টি পড়েছেন : ১২৪
ফলো-আপ ॥ অবশেষে এসএসসির ফল পেল নকলার ৪১ শিক্ষার্থী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মোঃ মোশারফ হোসেন,নকলা (শেরপুর) ॥ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের ৮ দিন অপেক্ষার পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো)’র আওতায় শেরপুরের নকলা উপজেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪১ জনের ফল প্রকাশ করা হয়েছে। তাতে ৩৫ জন পাস করে। ১১ মে সকালে বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকে ইলেকট্রিক ওয়ার্ক ট্রেডের নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের ২৬ জন এবং পাঁচকাহুনিয়া আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ১৫ জনের প্রকাশিত ফলফলের শীট ডাউনলোড করে স্ব-স্ব প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ। শীট অনুযায়ী, নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের ২৬ জনের মধ্যে ২৩ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৪ জন। এতে ওই বিদ্যালয় উপজেলার সর্বোচ্চ ৫২ জন জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করে। পাঁচকাহুনিয়া আইডিয়াল টেনিক্যাল এন্ড বিএম কলেজের ১৫ জনের মধ্যে ১২ জন পাস করেছে। তাতে ওই কলেজের সিভিল কন্সট্রাকশন ট্রেডের ১৯ জনের মধ্যে ১২ জন এবং ইলেকট্রিক ওয়ার্ক ট্রেডের ১৫ জনের মধ্যে ১২ জন পাস করে। ৮ দিন পরে হলেও ফলাফল পেয়ে উৎফুল্ল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
মেহেদী হাসান, রাকিব হাসান, গোলাম রব্বানী ও আমিরুলসহ নতুন পাস করা অনেক শিক্ষার্থী জানায়, ফলাফলের এই অবস্থার জন্য না বুঝে শিক্ষকদের দোষারোপ করেছিল। বিষয়টি বুঝার পরে তারা অনুতপ্ত হয়ে শিক্ষাগুরুদের কাছে ক্ষমা প্রার্থনাসহ সবার দোয়া কামনা করছে তারা। এ বিষয়ে নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, সুরঞ্জিন কুমার বণিক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চার্মিনা আক্তার এবং আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ সুলতানা নুরুন্নাহার বলেন, ইলেকট্রিক ট্রেডের বাস্তব প্রশিক্ষণের নম্বর পত্র অনলাইনে প্রেরণের সময় বোর্ডের সার্ভারে সমস্যা থাকায় সঠিক সময়ে তা প্রেরণ করা সম্ভব হয়নি। তাই ইলেকট্রিক ওয়ার্ক ট্রেডের ফলাফল প্রকাশে সারাদেশ ব্যাপী ওই অবস্থার সৃষ্টি হয়েছে। ৮ দিন পরে হলেও ফলাফল পেয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা খুব খুশি।
নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি রোকেয়া আক্তারসহ সচেতন মহল বলেন, প্রতিটি পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের পরে আশানুরুপ ফল না পাওয়ায় অনেক অবুঝ শিক্ষার্থী আত্মহত্যাসহ বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনা ঘটায়। বিপর্যয়পূর্ণ এফলাফল প্রকাশের পরে যদি কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটত তাহলে এর দায় কে নিত ? অতএব এমন বিপর্যয়পূর্ণ ফলাফল প্রকাশে যেন পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়া দরকার বলে মনে করেন তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের সুষ্ঠু ব্যবহার বিষয়ক… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ভারতীয় রুপিসহ গ্রেফতার ২

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads