ads

বৃহস্পতিবার , ১১ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের সুষ্ঠু ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ১৪১
শেরপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের সুষ্ঠু ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবসমূহের সুষ্ঠু ব্যবহার, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে শেরপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফরিদ আহমদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম। সহকারী কমিশনার (সাধারণ শাখা) মেজবাউল আলম ভূইয়ার সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের আওতায় প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ওইসময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে পরিচালিত সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) এর ৪ জন ট্রেইনার শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিচালনাকারীদের মৌলিক ধারণা দেন।
উল্লেখ্য, জেলায় কলেজ ও স্কুল পর্যায়ে ১৮টি প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। এছাড়া আরও ৭টি ল্যাব স্থাপনের প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর পরামর্শে সমঝোতা বৈঠক ॥… পরবর্তী সংবাদ ফলো-আপ ॥ অবশেষে এসএসসির ফল পেল নকলার ৪১…

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads