ads

রবিবার , ৭ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সিগনাল না মানায় ট্রাকচালক লাঞ্ছিত ॥ প্রতিবাদে সড়ক অবরোধ

খবর টি পড়েছেন : ২০৭
শেরপুরে সিগনাল না মানায় ট্রাকচালক লাঞ্ছিত ॥ প্রতিবাদে সড়ক অবরোধ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে দায়িত্বরত পুলিশের সিগনাল না মানায় এক ট্রাকচালক লাঞ্ছিত হয়েছেন। আর ওই ঘটনার জের ধরে চালক-শ্রমিকরা ট্রাক থামিয়ে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেছে। ৭ মে রবিবার বিকেলে শহরের খোয়ারপাড় মোড়ে ওই ঘটনা ঘটে। এতে সৃষ্ট নাজুক অবস্থায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
জানা যায়, রবিবার বিকেল ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন, আরাফাত উল আলম ও কোহিনুর জাহানের নেতৃত্বে শহরের খোয়ারপাড় মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কেনা মিয়া (৪০) নামে এক ট্রাকচালককে সিগনাল দেওয়ার পরও সে গাড়ি না থামিয়ে দ্রুত সটকে পড়ার চেষ্টা করে। ওইসময় ভ্রাম্যমাণ আদালতের টিমে থাকা সদর থানার এসআই শহীদুজ্জামানসহ দায়িত্বরত পুলিশের লোকজন দৌড়ে গিয়ে তাকে ওই ট্রাকটি থামায় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে ওই ট্রাকচালকের গালে দু’টি থাপ্পড় বসিয়ে দেয় পুলিশ। এরপর ওই ট্রাকচালককে ভ্রাম্যমাণ আদালতের সামনে উপস্থাপন করার সাথে সাথে আশেপাশে থাকা ট্রাকচালক ও শ্রমিকরা জড়ো হয়ে মোড়ের চারদিকে ট্রাক থামিয়ে ব্যারিকেড সৃষ্টি করে যানবাহন যাতায়াত বন্ধ করে দেয়। এছাড়া তারা বিক্ষোভ প্রদর্শন করে ট্রাকচালককে লাঞ্ছিতকারী পুলিশের বিচার দাবি করে। বেগতিক অবস্থা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামসহ জেলা ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবর রহমানসহ অন্যান্যরা। পরে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে দীর্ঘ প্রায় দেড় ঘন্টা পর ব্যারিকেড, অবরোধ তুলে নিয়ে শান্ত হয় বিক্ষুব্ধরা। ততক্ষণে ঘটনাস্থল ত্যাগ করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এদিকে চালক-শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ওই দীর্ঘ সময় ধরেই শেরপুরের সাথে নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শ্রীবরদী ও বকশীগঞ্জের যাতায়াত বন্ধ থাকায় দূর্ভোগে পড়েন যাত্রী সাধারণ।
ঘটনার সত্যতা স্বীকার করে ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, ভ্রাম্যমান আদালত বসিয়ে শ্রমিককে চড়-থাপ্পর মেরে বিচার করা আইনের মধ্যে পড়ে না। এটা অপরাধ। যে পুলিশ কর্মকর্তা এ ঘটনা ঘটিয়েছে তাঁর বিচার করতে হবে।
এ ব্যাপারে অভিযুক্ত এসআই শহীদুজ্জামান তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে বলেন, লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি চালনাসহ নানা কারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কয়েকটি জরিমানা আদায় করায় কতিপয় চালক-শ্রমিক ওই কার্যক্রম বন্ধ করতেই ওই ঘটনার অবতারণা করেছেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, তদন্ত করে যদি অপরাধ প্রমাণিত হয় তবে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এসপি মহোদয় ব্যবস্থা নেবেন। ওই বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ওই ৩ নির্বাহী ম্যাজিষ্ট্রেট কোন মন্তব্য করতে রাজী হননি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিশু ধর্ষণের দায়ে কিশোরের ৭ বছরের আটকাদেশ পরবর্তী সংবাদ নকলায় ভ্রাম্যমাণ আদালতে ৬ ফার্মেসি ও ৮ কৃষি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads