ads

শনিবার , ৬ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোট ডাকাতির নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি ॥ শেরপুরে প্রতিনিধি সভায় ইনাম আহমেদ চৌধুরী

খবর টি পড়েছেন : ১৯৭
ভোট ডাকাতির নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি ॥ শেরপুরে প্রতিনিধি সভায় ইনাম আহমেদ চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগের ভোট ডাকাতির নির্বাচনের ফাঁদে পা দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান, সাবেক কূটনৈতিক ইনাম আহমেদ চৌধুরী। তিনি শনিবার দুপুরে শেরপুর জেলা বিএনপি আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই মন্তব্য করেন। ওইসময় তিনি বলেন, যে নির্বাচনে মানুষ তার অধিকার পবিত্র ভোট দিতে পারবে, যে নির্বাচনে সবাই অংশ গ্রহণ করতে পারবে- বিএনপি কেবল সেই নির্বাচনেই অংশ নেবে। আর সেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা বর্তমান সরকারকেই করতে হবে। তা না হলে সংবিধানের দোহাই দিয়ে ভোট ডাকাতির নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি। সরকারকে প্রয়োজনে সংবিধান পরিবর্তন করে যেভাবে ভোট গ্রহণযোগ্য হয় তার ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, বিএনপিকে ছাড়া নির্বাচন করতে চাইলে বিএনপি আন্দোলন চালিয়ে যাবে। তবে নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়ার গ্যারান্টি পেলে অন্য যে কোন দাবি কাটছাঁট করে বিএনপি নির্বাচনে যাবে এমন এমন ঈঙ্গিত দিয়েছেন বিএনপির ওই নেতা।
জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলীর সঞ্চালনায় ওই প্রতিনিধি সভায় জেলা, উপজেলা ও শহর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল অভিযোগ করে বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে প্রথমে জেলা শিল্পকলা একাডেমীতে প্রতিনিধি সভা করতে চাইলে অনুমতি দেয়নি পুলিশ। পরে স্থানীয় বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলে ওই সভার আয়োজন করলেও শনিবার সকালে পুলিশের বাঁধায় সেখানেও তা করা সম্ভব হয়নি। ফলে আমার বাসায় সংক্ষিপ্ত আকারে সভা করতে হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিশু একাডেমীর কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলে ৩ কোটি টাকার ফসলের ক্ষয়-ক্ষতি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads