ads

শনিবার , ৬ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলে ৩ কোটি টাকার ফসলের ক্ষয়-ক্ষতি

খবর টি পড়েছেন : ২৩৮
নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলে ৩ কোটি টাকার ফসলের ক্ষয়-ক্ষতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে প্রায় ৩ কোটি টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের প্রতি ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রস্তুত তাগিদ আরোপ করা হয়েছে।
জানা যায়, চলতি বোরো মৌসুমে নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের ২ হাজার ২৮০ হেক্টর ও যোগানিয়া ইউনিয়নের ৩ হাজার ৫০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। গত ২২ এপ্রিল উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ও ভারি বর্ষণের কারণে মালিঝি ও চেল্লাখালী নদীর দিয়ে পানি ঢুকে কলসপাড়া ইউনিয়নের উত্তর, দক্ষিণ, মধ্য নাকশি ও গাগলাজানি গ্রামের ১ হাজার ২শ একর ও যোগানিয়া ইউনিয়নের ৫শ একর জমির ফসল ডুবে যায়। এইসব ফসল ৮ থেকে ১০ দিন পানির নিচে ছিল। বর্তমানে নদীতে ঢলের পানি কমে যাওয়ায় ও কয়েক দিন ধরে বৃষ্টি না থাকায় এসব এলাকার অধিকাংশ জমি থেকে পানি নেমে গেছে। কৃষি কর্মকর্তার কার্যালয়ের হিসাব অনুযায়ী, দু’টি ইউনিয়নে ২শ ৫০ একর জমির ফসল সম্পূর্ণ ও ৭শ ৫০ একর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২ কোটি ৯৪ লাখ টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফ ইকবাল বলেন, উপজেলায় যোগানিয়া ও কলসপাড় ইউনিয়ন তুলনামুলক নিচু এলাকা। তাই পাহাড়িঢল ও ভারি বর্ষণের পানিতে ফসল ডুবে গিয়েছিল। এতে ওই দু’টি ইউনিয়নেই ২ কোটি ৯৪ লাখ টাকার ফসল বিনষ্ট হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান বলেন, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষদের তালিকা করতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের বলা হয়েছে। তালিকা অনুযায়ী সরকারিভাবে তাদেরকে সহায়তা করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভোট ডাকাতির নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি… পরবর্তী সংবাদ শেরপুরে আদালত বর্জনের চতুর্থ দিনে বিচার অঙ্গণে অচলাবস্থা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads