শ্রীবরদীতে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

খবর টি পড়েছেন : ১৯২
শ্রীবরদীতে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে বুদু মিয়া (৫৫) নামে এক মৎস্য প্রজেক্টের পাহারাদার নিহত হয়েছে। ৫ এপ্রিল বুধবার সকালে উপজেলার সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের মাধবপুর মোর্গাচুরা এলাকার এক মৎস্য প্রজেক্টে বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত বুদু মিয়া সিংগাবরুনা ইউনিয়নের রাজা পাহাড় সংলগ্ন বকুলতলা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
জানা যায়, মৃত বুদু মিয়া জীবিকার সন্ধানে নিজ বাড়ি থেকে দূরে গিয়ে ওই মৎস্য প্রজেক্টে পাহারাদার হিসেবে কাজ করত। তার মৃত্যুতে সিংগাবরুনা ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জুন মাসের মধ্যে শেরপুর সদর উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে নিখোঁজের ১১ দিনেও সন্ধান মেলেনি বৃদ্ধার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads