ads

বুধবার , ২৯ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় প্রয়োজনে সেনাবাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৮৮
মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় প্রয়োজনে সেনাবাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চলা দুটি বাড়িতে প্রয়োজনে সেনাবাহিনী পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ২৯ মার্চ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি ওই কথা বলেন। মৌলভীবাজারের উদ্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষায়িত ইউনিট সোয়াট রওনা দিয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে জানা যায় মৌলভীবাজারের শহরের আস্তানাটিতে তিন-চারজন এবং নাসিরপুরের আস্তানায় আরও দু চারজন বেশি জঙ্গি থাকতে পারে। এর মধ্যে দু একজন নারীও থাকতে পারেন।
বুধবার ভোর থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে ফতেপুর গ্রামের দুটি বাড়িতে অভিযান শুরু করে পুলিশ-র্যা ব। দুটি বাড়ির মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।
ফতেপুর গ্রামের বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। পুলিশও জঙ্গিদের দিকে গুলি ছুড়েছে। এখনো গোলাগুলি চলছে। ভেতর থেকে পাঁচ মিনিট পর পর গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘অপারেশন টোয়াইলাইট’ সমাপ্ত : ব্রিফিংয়ে সেনাবাহিনী পরবর্তী সংবাদ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ৪ বেকারির জরিমানা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads