ads

মঙ্গলবার , ২৮ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘অপারেশন টোয়াইলাইট’ সমাপ্ত : ব্রিফিংয়ে সেনাবাহিনী

খবর টি পড়েছেন : ২০৫
‘অপারেশন টোয়াইলাইট’ সমাপ্ত : ব্রিফিংয়ে সেনাবাহিনী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সিলেট : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ ঘিরে পরিচালিত ‘অপারেশন টোয়াইলাইটের’ সমাপ্তি ঘোষণা করা হয়েছে। ২৮ মার্চ মঙ্গলবার রাত ৮টার দিকে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টের অফিসার্স মেসে আয়োজিত ব্রিফিংয়ে ওই অভিযানের অানুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।
সেনা সদস্যরা সোমবারই জঙ্গিদের দমন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় জানিয়ে তিনি বলেন, সোমবারই জঙ্গিদের নিষ্ক্রিয় করতে সমর্থ হয় ‘অপারেশন টোয়াইলাইটে’ অংশ নেয়া সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়নের সদস্যরা। তবে ‘আতিয়া মহল’ জুড়ে জঙ্গিরা বিস্ফোরক ছড়িয়ে রাখায় পুরো ভবনটিই ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সদস্যরা মঙ্গলবার দিনভর ভবনটিতে তল্লাশি চালিয়ে বিস্ফোরক ও বোমাগুলো নিষ্ক্রিয় করে। এরপর বিকেল ৫টার দিকে ভবনটি পুলিশের তত্ত্বাবধানে ছেড়ে দেয়া হয়।
ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে (আতিয়া মহল) জঙ্গি শনাক্তের পর শুরু হওয়া অভিযান ‘অপারেশন টোয়াইলাইটের’ প্রথম লক্ষ্য ছিল জিম্মিদের উদ্ধার ও জঙ্গিদের নির্মূল করা। এ দুটি লক্ষ্যই পুরোপুরি অর্জন করা সম্ভব হয়েছে। ওই সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন এ সেনা কর্মকর্তা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড পরবর্তী সংবাদ মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় প্রয়োজনে সেনাবাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads