স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা ভিত্তিক অনলাইন নিউজপোর্টাল ও সংবাদ সংস্থা শেরপুরটাইমসডটকম’র অনলাইন নিউজ টিভি ও রেডিও’র আনুষ্ঠানিক সম্প্র্রচার শুরু হয়েছে। শেরপুরটাইমস’র চতুর্থ বর্ষ পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে ২৬ মার্চ রবিবার রাতে শহরের হোটেল সম্রাটের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ওই অনলাইন টিভি ও রেডিও’র সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুর টাইমস চেয়ারম্যান মো. আনিসুর রহমান। ওইসময় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটাসহ প্রতিনিধিদের মাঝে চতুর্থ প্র্রতিষ্ঠা বার্ষিকীর ৪ রঙা বিশেষ সাময়িকীসহ শেরপুর টাইমসের লোগো সম্বলিত মগ ও টি-র্শাট বিতরণ করা হয়।
শেরপুরটাইমস সম্পাদক শাহরিয়ার মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেল, ব্যবস্থাপনা সম্পাদক সাবিহা জামান শাপলা, বার্তা সম্পাদক এম. সুরুজ্জামান,প্রধান প্রতিবেদক সুজন সেন, নিজস্ব প্রতিবেদক শাহজাদা স্বপন, হারুন অর রশিদ দুদু, জাহাঙ্গীর আলম তালুকদার, রমেশ সরকার, মোশারফ হোসেন, সানী ইসলাম, শেরপুরটাইমস অনলাইন টিভির বিভাগীয় সম্পাদক ইমরান হাসান রাব্বী, সাংবাদিক শাকিল মুরাদ, জাহিদুল ইসলাম মনির প্রমুখ।









