ads

সোমবার , ২৭ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রয়াত আওয়ামী লীগ নেতা-কর্মীর পরিবারকে সংবর্ধনা

খবর টি পড়েছেন : ১৫৪
শেরপুরে প্রয়াত আওয়ামী লীগ নেতা-কর্মীর পরিবারকে সংবর্ধনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শেরপুর শহরের উপকণ্ঠ দমদমা কালিগঞ্জ এলাকায় একমাত্র মুক্তিযোদ্ধা মোঃ শফিউদ্দিন ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীর পরিবারকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। এ উপলক্ষে ২৬ মার্চ রবিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। মহল্লা আওয়ামী লীগের সভাপতি মূসা আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ আলহাজ্ব মোশারফুল ইসলাম মাস্টার, শহর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আবু শামা, সাবেক উপদেষ্টা খন্দকার কালু গাজী, বিশিষ্ট সমাজসেবক মাসুদুল আলম সরকার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরাফত আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা আকন্দ ও জেলা শ্রমিক লীগের ক্রীড়া সম্পাদক শাহ আলম। ওইসময় এলাকার একমাত্র মুক্তিযোদ্ধা শফিউদ্দিনের হাতে লুঙ্গি ও প্রয়াত ১০ আওয়ামী লীগ নেতা-কর্মীর পরিবারের সদস্যদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। এছাড়া ক্রিকেট, হাডুডু ও তৈলাক্ত কলাগাছ বেয়ে উপরে উঠাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সকালে দলীয় অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউদ্দিন। ওইসময় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুস সামাদ। এরপর দিনব্যাপী পাশের মাঠে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতা-কর্মীসহ এলাকার শিশু-কিশোররা অংশ নেয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ১৪৩ মুক্তিযোদ্ধা-শহীদ পরিবারকে পৌর পরিষদের সংবর্ধনা পরবর্তী সংবাদ শেরপুর টাইমসের অনলাইন টিভি ও রেডিও উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads