স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ইউনিয়ন ডিজিটাল সেন্টারসমূহের নারী উদ্যোক্তাদের জন্য আইসিটি ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রাফিক্স ডিজাইন কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন ওই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ওইসময় তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও নারীর ক্ষমতায়নে ওই কোর্স বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্ব ২৬ দিনব্যাপী ওই কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার নুর আলম মির্ধা, উপজেলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদারসহ প্রশিক্ষক ও বিভিন্ন ইউডিসি থেকে আগত নারী উদ্যোক্তারা।









