ads

মঙ্গলবার , ২৮ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর গানের পাখি হাসনা হেনা

খবর টি পড়েছেন : ১৬৮
নালিতাবাড়ীর গানের পাখি হাসনা হেনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : ছোট বেলা থেকেই গান চর্চা আর যার সুরের মুর্ছনায় সংগীত পিপাসু মানুষ হৃদয়ে প্রশান্তি ফিরে পায় সেই হাসনা হেনা সম্প্রতি সংগীত জগতে বেশ জায়গা দখল করে নিয়েছেন।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের গড়কান্দা এলাকার হানিফ মন্ডলের ২ ছেলে ৫ কন্যার মধ্যে হাসনা হেনা সর্বকনিষ্ঠ। বাবা হানিফ মন্ডলের অনুপ্রেরনায় দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করা অবস্থায় তার কাছ থেকেই সংগীতের তালিম নেন হাসনা। ইতোমধ্যে স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে সংগীত পরিবেশন করে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন। যতই দিন যাচ্ছে ততই স্থানীয় অঙ্গন পেরিয়ে জাতীয় পর্যায়ে গানের জগতের এক পরিচিত মুখ হাসনা হেনা।
বিগত ২০১২ সালে চ্যানেল নাইনের পাওয়ার ভয়েজ সংগীত প্রতিযোগিতায় হাসনা হেনা সেরা দশের মাঝে সপ্তম স্থান অধিকার করেন। বর্তমানে স্টেজ প্রোগ্রামের পাশাপাশি এসএ টিভি ও এশিয়ান টিভিতে গানের শো করে থাকেন। হাসনা জানান, তার বেশ কয়েকটি এলবামের কাজ চলছে। তাছাড়া হাসনার পাওয়ার প্রজেক্ট নামে একটি মিক্সড এলবাম বাজারে পাওয়া যাচ্ছে। হাসনা হেনা স্থানীয় নাজমুল স্মৃতি কলেজে দ্বাদশ শ্রেণিতে লেখাপড়া করছেন। লেখাপড়ার পাশাপাশি সংগীত জগতে বিশেষ অবদান রাখতে সকলের দোয়া ও ভালবাসা চান গানের পাখি কিশোরী হাসনা হেনা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নারী উদ্যোক্তাদের জন্য গ্রাফিক্স ডিজাইন কোর্সের উদ্বোধন পরবর্তী সংবাদ সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে শেরপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের…