ads

মঙ্গলবার , ২৮ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

খবর টি পড়েছেন : ১৭১
শেরপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নালিতাবাড়ীর এক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মফিজ উদ্দিন (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৮ মার্চ মঙ্গলবার দুপুরে শেরপুরের শিশু আদালতের বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোসলেহ উদ্দিন আসামির উপস্থিতিতে ওই সাজার রায় ঘোষণা করেন। রায়ে একইসাথে আদালত ৫০ হাজার টাকা অর্থদণ্ড ঘোষণা করে সেই টাকা আদায় করে ভিকটিমকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মফিজ উদ্দিন নালিতাবাড়ী উপজেলার সিধুলি গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে।
শিশু আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, নালিতাবাড়ী উপজেলার কয়রাকুড়ি গ্রামের ভিকটিম শারীরিক প্রতিবন্ধী কিশোরীর বাবা-মা ঢাকায় গার্মেন্টসে কাজ করেন। এ কারণে ওই ভিকটিম নিজবাড়িতে দাদীর কাছে থাকতেন। ২০১৬ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় দাদী ফিরোজা বেগম বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে বাড়ির পাশের পানিসেচ মেশিনের পাম্পচালক মফিজ উদ্দিন তাদের বসতঘরে প্রবেশ করে ওই কিশোরীকে জোরপূর্বক ঘর থেকে তুলে নেয়। পরে বাড়ির পাশের বাঁশঝাড়ের নিচে নিয়ে তাকে ধর্ষণ করে। গোসল সেরে ফিরোজা বেগম ঘরে নাতিকে না পেয়ে ডাকচিৎকার শুরু করলে ধর্ষক মফিজ উদ্দিন পালিয়ে যায়।
ওই ঘটনায় ধর্ষক মফিজ উদ্দিনকে একমাত্র আসামি করে দাদী ফিরোজা বেগম নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করলে তদন্ত কর্মকর্তা নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত) ৯(১) ধারায় জোরপূর্বক ধর্ষণের অপরাধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার একমাত্র অভিযুক্ত মফিজ উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড ঘোষণা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে শেরপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে যুবকের কারাদণ্ড

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads