ads

সোমবার , ২৭ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ১৪৩ মুক্তিযোদ্ধা-শহীদ পরিবারকে পৌর পরিষদের সংবর্ধনা

খবর টি পড়েছেন : ১৮৮
শেরপুরে ১৪৩ মুক্তিযোদ্ধা-শহীদ পরিবারকে পৌর পরিষদের সংবর্ধনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শেরপুর শহরে বসবাসকারী ১৩২ মুক্তিযোদ্ধা ও ১১ শহীদ পরিবারকে সংবর্ধনা দিয়েছে শেরপুর পৌরসভা। সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পরে সকলের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, চেম্বার সভাপতি মোঃ মাছুদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মো. জিন্নত আলী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান আকন্দ ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র-১ আতিউর রহমান মিতুল, প্যানেল মেয়র-২ তৌহিদুর রহমান বিদ্যুৎ, কাউন্সিলর বাদশা মিয়া, শহীদ পরিবারের সদস্য অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু প্রমুখ। অনুষ্ঠানে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান আকন্দ মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করা, কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা স্থান সংরক্ষণের দাবি জানান। পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া তার বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সার্কুলারের উদ্ধৃতি দিয়ে বলেন, পৌর এলাকায় এক হাজার বর্গফুট পর্যন্ত মুক্তিযোদ্ধারে হোল্ডিং ট্যাক্স ইতোমধ্যে মওকুফ করা হয়েছে। নতুন করে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সময় মুক্তিযোদ্ধাদের ট্যাক্স যাতে না বাড়ে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের। অনুষ্ঠানের প্রথম পর্বে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে শহীদ মিনারে আওয়ামী লীগের দু’গ্রুপের হাতাহাতি পরবর্তী সংবাদ শেরপুরে প্রয়াত আওয়ামী লীগ নেতা-কর্মীর পরিবারকে সংবর্ধনা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads