ads

রবিবার , ২৬ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বারুনী স্নান উপলক্ষে শেরপুরের কালীদহ সাগরে পূণ্যস্নান ও মেলা

খবর টি পড়েছেন : ১৪৯
বারুনী স্নান উপলক্ষে শেরপুরের কালীদহ সাগরে পূণ্যস্নান ও মেলা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শেরপুরের শ্রীবরদী উপজেলার ঐতিহাসিক গড়জরিপা সংলগ্ন কালীদহ সাগরে পূণ্যস্নান ও মেলা অনুষ্ঠিত হয়েছে। বারুনী স্নান হিসেবে পরিচিত এ স্নান উপলক্ষে সেখানে বিপুল সংখ্যক পূণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটে।
২৬ মার্চ রবিবার সূর্যোদয়ের সাথে সাথে পুরোহিতদের সঙ্গে সঙ্গে পবিত্র বৈদিক মন্ত্র উচ্চারণ করে বিপুল সংখ্যক পূণ্যার্থী কালীদহ সাগরের পূণ্য সলিলে অবগাহন করেন। স্নানযাত্রা উপলক্ষে সেখানে গঙ্গাপূজা ও হরিসংকীর্তন অনুষ্ঠিত হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে সেখানে ভক্তবৃন্দের মধ্যে খিচুরী প্রসাদ বিতরণ করা হয়। স্নান উপলক্ষে সেখানে মেলা বসে। মেলায় কুটির শিল্প, মৃৎশিল্প, নানা ধরনের খেলনা ছাড়াও জিলিপিসহ মিষ্টান্ন ও মুখরোচক খাবারের দোকান সাজিয়ে বসে বিক্রেতারা। মেলায় বিকিকিনিও হয় প্রচুর।
কথিত আছে ইতিহাস খ্যাত কোচ রাজাদের মাটির দুর্গ গড়জরিপা’র চারদিক বেষ্টিত কালীদহ সাগরের (পরিখা) পশ্চিম অংশে যুগ যুগ ধরে মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বারুনী স্নান ও মেলা হয়ে আসছে। পূর্বে এ মেলা সপ্তাহব্যাপী চলতো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads