ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ রবিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলকে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামজিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান পুস্পার্ঘ অর্পণ করে। পুস্পস্তবক অর্পণ শেষে সকল সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, ব্যক্তি মালিকানাধীন ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৯টায় উপজেলা স্টোডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, গার্ল গাইডস, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে দিবসটি উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও এ.জেড.এম শরীফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রৌকশলী আলহাজ্ব একেএম ফজলুল হক। এতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাঈম, মুক্তিযোদ্ধা ছাবেদ আলী মাষ্টার, যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, জাসদ (ইনু) সাধারন সম্পাদক একেএম ছামেদুল হক প্রমূখ।









