ads

রবিবার , ২৬ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

খবর টি পড়েছেন : ২১৫
নালিতাবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। ২৬ মার্চ রবিবার সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে শহীদদের স্মরণে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুখলেছুর রহমান রিপন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে স্বাধীনতা ও জাতীয় দিবসের র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান। ওই সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট, গার্লস গাইড, বিএনসিসি এবং শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে। এ ছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল প্রীতি খেলাধুলা, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফলো-আপ ॥ ঝিনাইগাতীতে বিদ্যালয় মাঠ থেকে অবৈধ দোকানঘর… পরবর্তী সংবাদ বারুনী স্নান উপলক্ষে শেরপুরের কালীদহ সাগরে পূণ্যস্নান ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads