ads

শনিবার , ২৫ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফলো-আপ ॥ ঝিনাইগাতীতে বিদ্যালয় মাঠ থেকে অবৈধ দোকানঘর অপসারণ

খবর টি পড়েছেন : ১৫০
ফলো-আপ ॥ ঝিনাইগাতীতে বিদ্যালয় মাঠ থেকে অবৈধ দোকানঘর অপসারণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাহিদুল হক মনির, ঝিনাইগাতী (শেরপুর) ॥ অবশেষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে উত্তোলিত দোকানঘর ভেঙে অপসারণ করেছেন দখলদার রেজাউল নিজেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.জেড.এম. শরীফ হোসেনের নির্দেশে ২৪ মার্চ শুক্রবার সন্ধ্যায় ওই দোকানঘর ভেঙে নেওয়া হয়।
বিদ্যালয় ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, উপজেলার নলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম খবির উদ্দিন সরকারের স্ত্রী রাবিয়া বেগমের দানকৃত ১ একর ৩৫ শতাংশ জমির উপর ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। কিন্তু গত ২৫ ফেব্রুয়ারি জমি দাতা ওয়ারিশগনের মধ্যে রেজাউল বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে একটি টিনসেড দোকানঘর নির্মাণ করে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার ২৮ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ইউএনও অনতিবিলম্বে দোকানঘর ভেঙে নেওয়ার জন্য রেজাউলকে নির্দেশ প্রদান করেন। পরে ওই নির্দেশের প্রেক্ষিতে ২৪ মার্চ সন্ধ্যায় দোকানঘরটি ভেঙে সরিয়ে নেন রেজাউল নিজেই। ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার বিদ্যালয়ের মাঠ থেকে অবৈধ দোকানঘর ভেঙে ফেলার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ওই ঘটনা নিয়ে সম্প্রতি শ্যামলবাংলা২৪ডটকমসহ বিভিন্ন পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের পর নড়েচড়ে উঠে স্থানীয় প্রশাসন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে কলেজছাত্র ফায়সাল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads