ads

রবিবার , ২৬ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৪৮
নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ রবিবার সূর্যোদয়ের সাথে সাথে একুশবার তোপধ্বনি ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে হাজী জালমামুদ কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ৮টায় নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুলিশ ও আনসার ভিডিপি এবং শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তি প্রতীক পায়রা অবমুক্ত করেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মাহবুব আলী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার রাজিব কুমার সরকার ও নকলা থানার ওসি খাঁন আব্দুল হালিম সিদ্দিক। আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব মোঃ আবুল মুনছুর প্রমুখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, পৌর মেয়র হাফিজুর রহমান লিটনসহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা/কর্মচারী বৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীবৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ ও মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক মজিবর রহমান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পরবর্তী সংবাদ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার শপথে শেরপুরে মহান স্বাধীনতা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads