শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৪ মার্চ শুক্রবার বিকেলে উপজেলার লংগরপাড়া পোড়াগর এলাকায় ওই ঘটনা ঘটে। সে ওই এলাকার শরাফত আলীর ছেলে।
জানা যায়, শুক্রবার বিকেলে আসলাম ঘরের পাশে খেলছিল। ওইসময় মাটিতে পরে থাকা বিদ্যুৎ লাইনের একটি ছেড়া তার আসলামের হাতে লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থল থেকে আসলামকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।









