ads

শনিবার , ২৫ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে স্কুলছাত্রীর বিয়ে বন্ধ, বাবাকে জরিমানা

খবর টি পড়েছেন : ১৪৮
ঝিনাইগাতীতে স্কুলছাত্রীর বিয়ে বন্ধ, বাবাকে জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

allঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে নবম শ্রেণীর এক ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। ২৪ মার্চ শুক্রবার সন্ধ্যায় উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ডাকুরপাড় গ্রামে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টার দায়ে ছাত্রীর বাবাকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ডাকুরপাড় গ্রামের মো.শামসউদ্দিনের ছেলে মো.আব্দুর রহিম (২২) এর সাথে একই ইউনিয়নের জুলগাঁও গ্রামের মো.হারুন অর রশিদের মেয়ে শামিমা জান্নাত বৃষ্টি (১৭) নবম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। মেয়েটি চেঙ্গুরিয়া আনসার আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.জেড.এম শরীফ হোসেন অনুষ্ঠানস্থলে যান। এ সময় ইউএনওকে বৃষ্টি বলে, ‘আমার বাবা-মা আমাকে জোর করে বিয়ে দিচ্ছেন। আমার বয়স ১৭ বছর হয়নি।’ এ কথা শুনে ইউএনও তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিয়ে ভেঙ্গে দেন। এ সময় আদালত বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার দায়ে ছাত্রীর বাবা হারুন অর রশিদকে এক হাজার টাকা জরিমানা ও ১৮ বছরের আগে মেয়েটিকে বিয়ে না দেওয়ার মুচলেকা এবং ছেলের কাছ থেকে মেয়েটির ১৮বছর পূর্ণ হলে বিয়ে করবে এই মুচলেকা নেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ.জেড.এম শরীফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাল্যবিয়ের সঙ্গে আমাদের কোন আপোষ নেই। বাল্যবিয়ে বন্ধে আমাদের অভিযান চলবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে গণহত্যা দিবস উপলক্ষে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads