ads

শুক্রবার , ২৪ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৪ সচিব পেলেন গুণীজন সংবর্ধনা

খবর টি পড়েছেন : ১৮২
শেরপুরে ৪ সচিব পেলেন গুণীজন সংবর্ধনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ সরকারের বিভিন্ন দপ্তরের সচিব পদমর্যাদার ৪ ব্যক্তিকে শেরপুরে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের শেরপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধিত ব্যক্তিরা হচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম দপ্তরের সচিব রিয়ার অ্যাডমিরাল (অবঃ) মোঃ খোরশেদ আলম, বাংলাদেশ মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান, বাংলাদেশ বেতারের মহাপরিচালক শাহজাদী আঞ্জুমান আরা মুক্তি ও খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ। তারা ৪ জনই শেরপুরের কৃতি সন্তান।
অনুষ্ঠানে হুইপ আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ওইসময় তিনি বলেন, সংবর্ধিত ৪ জন বিশিষ্ট ব্যক্তিই নিজেদের পেশাগত জীবনে সততা ও দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন। দেশের পাশাপাশি নিজেদের এলাকার উন্নয়নেও তাদেরকে অবদান রাখতে হবে। শেরপুরকে সুন্দর করে সাজাতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
জেলা সাংস্কৃতিক ফোরামের সভাপতি ও শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি ও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান শেলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাসুদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জেলা সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক কমল পাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু। পরে সাংস্কৃতিক ফোরামসহ স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের শ্রীবরদীতে বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads