নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের শহীদ মিনার চত্বরের ভেতরে মুদি দোকানের আড়ালে গাঁজা বিক্রির অপরাধে হালিমা বেগম (৪৫) নামে এক নারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ২৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কমকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ওই দণ্ড প্রদান করেন। হালিমা শহরের সাহাপাড়া মহল্লার মেছের আলী মল্লিকের স্ত্রী।
পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত মেছের মল্লিক ও তার স্ত্রী হালিমা শহীদ মিনার চত্বরের ভিতরে মুদীর দোকানের আড়ালে গাঁজা বিক্রি করে আসছিল। এর আগেও একাধিকবার মেছেল মল্লিককে গাঁজা বিক্রির দায়ে গ্রেফতার করা হয়েছে। তা সত্বেও গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল ওই দম্পতি। ওই অবস্থায় বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে হালিমাকে হাতেনাতে গাঁজাসহ আটক করে কারাদণ্ড প্রদান করা হয়।









