শ্রীবরদী প্রতিনিধি ॥ ‘আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে- বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্ম ক্ষেত্রে’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শ্রীবরদীতে গ্লোবাল ক্যাম্পেইন বাংলাদেশ উদ্বোধন করা হয়েছে। ২৩ মার্চ বৃহস্পতিবার শ্রীবরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ওই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনের সভাপতিত্বে ও এডিপি ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্লোবাল ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ-জোহরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুণা রায়, শ্রীবরদী এপিপিআই প্রধান শিক্ষক মোজাফর আলী ও তাতিহাটি আইডিয়াল প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল। ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। শিশুদের মানসিক, শারীরিক নির্যাতন ও সহিংসতা বন্ধে অঙ্গীকারনামায় সাক্ষর করেন সম্মানীত অতিথিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।









