ads

বুধবার , ২২ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে জেলা পরিষদের প্রস্তুতি সভা

খবর টি পড়েছেন : ১৩০
শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে জেলা পরিষদের প্রস্তুতি সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপনের লক্ষ্যে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা উপ-কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ বুধবার সকালে শেরপুর জেলা পরিষদের নিসর্গ হলরুমে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল। সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ আতিউর রহমান আতিক এমপিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, এনডিসি মাসুদ রানা, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক আতাউল গণি উসমানী, শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ম্ঃো আব্দুর কাদির, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, জেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার এটিএম জিন্নত আলী, মডেল গার্লস কলেজের অধ্যক্ষ আতাউর রহমান হেলাল, জেলা জাপার সহ-সভাপতি আব্দুল হালিম, শহর জাসদের সভাপতি আসাদুজ্জামান লায়ন, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক হায়দার আলী প্রমুখ। ওইসময় মুক্তিযোদ্ধা, জেলা পরিষদের কর্মকর্তাগণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাতীয় জরুরি সেবা নাম্বার ‘৯৯৯’ বিষয়ক সচেতনতামূলক… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীর কোনাপাড়া বধ্যভূমি আজও অরক্ষিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads