ads

বুধবার , ২২ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় জরুরি সেবা নাম্বার ‘৯৯৯’ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

খবর টি পড়েছেন : ২২১
শেরপুরে জাতীয় জরুরি সেবা নাম্বার ‘৯৯৯’ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জাতীয় জরুরি সেবা নাম্বার ‘৯৯৯’ বিষয়ক জনসচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম। কর্মশালায় জানানো হয়, নাগরিকদের জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা দিতে উন্নত দেশগুলোর মতো ন্যাশনাল হেল্প ডেস্ক (৯৯৯) সেবা চালু করেছে সরকার। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ পরিচালিত একটি পাইলট কর্মসূচির আওতায় বিনামূল্যে এ সেবার মাধ্যমে নাগরিকদের জরুরি প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদানের জন্য চালু হয়েছে। বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠান প্লাস ওয়ানের সেবাগুলোর সমন্বয়ে ওই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ওই কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হেলালুজ্জামান সরকার, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিন, এনডিসি মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল আলম ভূইয়া, জাকির হোসেন, আরাফাত উল আলম ও তামান্না শারমীন, জেলা শিক্ষা কমকর্তা মোঃ সৈয়দ উদ্দিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, ব্র্যাক প্রতিনিধি আতাউর রহমান প্রমুখ। কর্মশালায় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা… পরবর্তী সংবাদ শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে জেলা…

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads