ads

বুধবার , ২২ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীর কোনাপাড়া বধ্যভূমি আজও অরক্ষিত

খবর টি পড়েছেন : ১৮৪
ঝিনাইগাতীর কোনাপাড়া বধ্যভূমি আজও অরক্ষিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জুলগাঁও কোনাপাড়া বধ্যভূমি আজও সংরক্ষণ করা হয়নি। অযত্মে, অবহেলায় পড়ে আছে বধ্যভূমিটি।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির আব্দুল মান্নান জানান, ১৯৭১ সালে জুলগাঁও পাকহানাদার বাহিনীর ক্যাম্পে ধরে নিয়ে যেসব মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানাদিদের হত্যা করা হয়েছে তাদেরকে এ ক্যাম্পের পাশেই ঘাগড়া কোনাপাড়ায় গণকবর দেয়া হতো। এ গণকবরে অসংখ্য মানুষের মৃতদেহ পুঁতে রাখা হয়েছে। স্বাধীনতার ৪৬ বছরেও এ গণকবরটি সংরক্ষণ করা হয়নি। নিহতদের কয়েক জনের আত্মীয়-স্বজন তাদের স্বজনের কবর পাকা করে দিয়েছেন। এছাড়া পুরো বধ্যভূমিটিই অরক্ষিত অবস্থায় পড়ে আছে। হাতিবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আমিন দোলা বলেন, এ গণকবরের পাশে ১৯৯৫ সালে সরকারিভাবে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। কিন্তু তা পূর্ণাঙ্গরূপ পায়নি। দায়সারা গোছের নির্মাণ কাজ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে। স্মৃতিস্তম্ভটি রক্ষণাবেক্ষণেরও কোন উদ্যোগ নেয়া হয়নি। বধ্যভূমিটি সংরক্ষণ করা হলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের স্মৃতি অবলোকন করতে পারবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে জেলা… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে পুকুর থেকে কলেজশিক্ষার্থীর লাশ উদ্ধার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads