স্টাফ রিপোর্টার ॥ ‘নদ নদী খালে বিলে দুষণ চলে যদি, জনগণের দুঃখ তাতে বাড়বে নিরবধি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খামারবাড়ীর উপ-পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মাজহারুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। ওইসময় এনডিসি মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল আলম ভূইয়া, জাকির হোসেন ও আরাফাত উল আলম, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন, ব্র্যাক কর্মকর্তা মোঃ আতাউর রহমান, আশা কর্মকর্তা আব্দুল মতিন খন্দকারসহ বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় পানির যথাযথ ব্যবহার, অপচয় ও দূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।









