ads

বুধবার , ২২ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাল্যবিয়ে বন্ধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৭২
শেরপুরে বাল্যবিয়ে বন্ধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বাল্যবিয়ে বন্ধে জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-ব্যক্তিবর্গদের নিয়ে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হেলালুজ্জামান সরকার, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিন, জেলা রেজিস্টার আনসার উদ্দিন তালুকদার, নালিতাবাড়ী উপজেলা ভাইস-চেয়ারম্যান আসমত আরা আসমা, জেলা শিক্ষা কমকর্তা মোঃ সৈয়দ উদ্দিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, জেলা বিআরডিবির উপ-পরিচালক মুহাম্মদ মাহবুব আলম, জেলা কাজী সমিতির সভাপতি খাবিরুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, দেবাশীষ ভট্টাচার্য, ব্র্যাক প্রতিনিধি আতাউর রহমান প্রমুখ। সভার শুরুতে বাল্য বিয়ে বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী কমিশনার আরাফাত উল আলম। ওই অ্যাডভোকেসি সভায় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, নিকাহ রেজিস্টার ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, প্রশাসনের হস্তক্ষেপে জেলায় এ পর্যন্ত ৭০টি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি উপজেলায় জেলা প্রশাসনের সহযোগিতায় সভা-সেমিনার ও শপথ গ্রহণ অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উচ্চশিক্ষার প্রসারে সরকার নিরলস কাজ করছে : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ শেরপুরে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads