ads

বুধবার , ২২ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পুকুর থেকে কলেজশিক্ষার্থীর লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৬৩
নালিতাবাড়ীতে পুকুর থেকে কলেজশিক্ষার্থীর লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ফয়সাল আহমেদ (২২) নামে এক কলেজ শিক্ষার্থী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২২ মার্চ বুধবার বিকেলে উপজেলার কালীনগর এলাকার শ্মশানের পুকুর থেকে ওই লাশ উদ্ধা করা হয়। সে পৌর শহরের পূর্ব কালীনগর এলাকার আজিজুর রহমানের ছেলে এবং নাজমুল স্মৃতি সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, গত শনিবার ফয়সাল ও তার ৪ বন্ধু মিলে নালিতাবাড়ী গড়কান্দা এলাকায় একটি পুকুর বর্গা নেয়। পরে সোমবার সন্ধ্যায় ফয়সাল ও তার ৪ বন্ধুরা মিলে পুকুর সেচতে যান। এরপর থেকেই ফয়সালের ফোন বন্ধ পাওয়া যায়। পরে ফয়সালের মা রেহেনা বেগম ছেলের সন্ধানে পুকুরে গেলে তার বন্ধুরা জানায়, ফয়সাল বাসায় চলে গেছে। এরপর থেকে তার বাবা মা খোঁজাখুজি করতে থাকেন। কিন্তু ফয়সালের কোন সন্ধান মেলেনি। বুধবার বিকেলে হঠাৎ পৌর শহর শ্মশানের পাশের পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। ফয়সালের বাবা মা লাশটি দেখে তাদের ছেলে বলে সনাক্ত করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীর কোনাপাড়া বধ্যভূমি আজও অরক্ষিত পরবর্তী সংবাদ নকলায় উপবৃত্তির টাকা না পেয়ে হতাশ শতশত শিক্ষার্থী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads