ads

শুক্রবার , ১৭ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

খবর টি পড়েছেন : ২৩২
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

Shamol Bangla Ads

রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রথমে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিউগলে করুন সুর বাজানো হয়।
এ উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করে। বঙ্গবন্ধু এবং সেইসঙ্গে ১৫ আগস্টের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আবদুল হামিদ ও শেখ হাসিনা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিলু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব) তারিক আহমেদ সিদ্দিক, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ ফারুক খান, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের যুগ্ম-সচিব জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এছাড়া মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এশরার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নুল আবেদীন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।-বাসস

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিদ্যালয় মাঠে অবৈধভাবে দোকানঘর নির্মাণ পরবর্তী সংবাদ উত্তরায় র‌্যাব ক্যাম্পে ঢোকার চেষ্টা, আত্মঘাতী বিস্ফোরণে নিহত…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads