ads

শুক্রবার , ১৭ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উত্তরায় র‌্যাব ক্যাম্পে ঢোকার চেষ্টা, আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১

খবর টি পড়েছেন : ১৬৯
উত্তরায় র‌্যাব ক্যাম্পে ঢোকার চেষ্টা, আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর উত্তরায় হাজি ক্যাম্পে র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে ঢোকার সময় বাধা পেয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। ১৭ মার্চ শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

র‌্যাব জানায়, দুপুরে উত্তরায় হাজি ক্যাম্পে র‌্যাবের অস্থায়ী কার্যালয়ে (প্রস্তাবিত হেডকোয়ার্টার) এক যুবক দেওয়াল টপকে ভিতরে ঢোকার চেষ্টা করছিল। এ সময় ডিউটিরত র‌্যাব সদস্যরা বাধা দেয়। বাধা পেয়ে যুবকটি নিজের শরীরে থাকা বোমা বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ এ ঘটনা নিয়ে বিকেল ৩টার দিকে সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, অজ্ঞাত ওই যুবক দেওয়াল টপকে র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে ঢোকার সময় র‌্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় তার শরীরে থাকা বোমা বিস্ফোরণ ঘটায়। এতে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এ ঘটনায় দুইজন র‌্যাব সদস্য সামান্য আহত হয়েছেন। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত।
তিনি আরও জানান, বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে রয়েছে। নিরাপত্তার কারণে জায়গাটি ঘিরে রাখা হয়েছে। পরে ভিতরে তল্লাশি চালানো হবে।
র‌্যাবের এ কর্মকর্তা জানান, হামলা চেষ্টার ধরণ দেখে মনে হচ্ছে কোনো জঙ্গি গ্রুপের সে সদস্য। তবে কোন গ্রুপের সদস্য তা নিশ্চিত হওয়া যায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পরবর্তী সংবাদ দেশের সব কারাগারে রেড অ্যালার্ট

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads