ads

সোমবার , ১৩ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সারাদেশে গণহত্যা দিবস পালন করবে ১৪ দল : নাসিম

খবর টি পড়েছেন : ১৬৪
সারাদেশে গণহত্যা দিবস পালন করবে ১৪ দল : নাসিম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কেন্দ্রীয় ১৪ দল রাজধানীসহ সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে ২৫ মার্চ গণহত্যা দিবসটি পালন করবে। রবিবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই কথা বলেন। এর আগে শনিবার ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করার প্রস্তাব জাতীয় সংসদে সর্বসম্মতভাবে পাশ হয়।
মোহাম্মদ নাসিম বলেন, মুক্তিযুদ্ধের দীর্ঘ ৯ মাস পাকিস্তান হানাদার বাহিনী দেশে গণহত্যা চালায় এবং তাদের দোসর আল বদর, আল শামস ও রাজাকার বাহিনী সহযোগিতা করে।
নাসিম আরও বলেন, পাকিস্তানের দোসররা এখনও তাদের পদলেহন করছে। আর তাই মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা করা হয়।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, জাতীয় পার্টি (জেপি)’র মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক শিরিন আকতার, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ড.ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ড. শাহদাত হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের আহ্বায়ক মো. রেজাউর রশীদ খান, গণ-আজাদী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ খান ও কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম-আহ্বায়ক ড. অসিত বরণ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস

Need Ads
পূর্ববর্তী সংবাদ মালিবাগে উড়ালসড়কের গার্ডার পড়ে নিহত ১ পরবর্তী সংবাদ ‘হলি আর্টিজানে হামলার সঙ্গে আইএসের সম্পৃক্ততা নেই’

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads