ads

সোমবার , ১৩ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মালিবাগে উড়ালসড়কের গার্ডার পড়ে নিহত ১

খবর টি পড়েছেন : ১৮৩
মালিবাগে উড়ালসড়কের গার্ডার পড়ে নিহত ১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর মালিবাগে রেলগেট এলাকায় নির্মাণাধীন উড়ালসড়কের (ফ্লাইওভার) গার্ডার পড়ে একজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন। ১২ মার্চ রবিবার রাত আড়াইটার দিকে ওই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম স্বপন (৪০)। আহত দুজন হলেন নূরন্নবী ও পলাশ। তাঁদের মধ্যে নূরন্নবী প্রকৌশলী ও পলাশ পথচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুকের ভাষ্য, ক্রেন দিয়ে তোলার সময় উড়ালসড়কের গার্ডার ছিটকে পড়ে গেলে ওই দুর্ঘটনা ঘটে। গার্ডার সরিয়ে ফেলা হয়েছে। সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খিলগাঁও স্টেশনের ফায়ার ফাইটার মো. মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১২ সালে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট জংশনে নির্মাণাধীন উড়ালসড়কের গার্ডার ভেঙে অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় দুর্নীতির বিরুদ্ধে শপথ নিলেন ৩ হাজার লোক পরবর্তী সংবাদ সারাদেশে গণহত্যা দিবস পালন করবে ১৪ দল :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads