ads

সোমবার , ১৩ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘হলি আর্টিজানে হামলার সঙ্গে আইএসের সম্পৃক্ততা নেই’

খবর টি পড়েছেন : ২২৬
‘হলি আর্টিজানে হামলার সঙ্গে আইএসের সম্পৃক্ততা নেই’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, হলি আর্টিজানে হামলার সঙ্গে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)’র সম্পৃক্ততা নেই এবং বাংলাদেশে আইএসের কোন অস্তিত্ব নেই। আইএস ইস্যুতে ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেরোরিজম রিসার্চের (আইসিপিভিটিআর) পরিচালক রোহান গুণারত্মের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে শহীদুল হক বলেন, ‘রোহান কোন পুলিশ অফিসার নন, তিনি জননিরাপত্তার সঙ্গে জড়িতও নন। তিনি একজন একাডেমিক ব্যক্তিত্ব। বাংলাদেশের ইস্যু তিনি জানেন না। তিনি যাই বলুন, তার কথার সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে। কিন্তু আমরা তার কথার সঙ্গে বাস্তবতার কোন মিল পাইনি। এটা তার নিজস্ব বক্তব্য। আমরা তার বক্তব্য সমর্থন অথবা অনুমোদন করি না।’ ১৩ মার্চ সোমবার দুপুরে ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে ১৪টি দেশের পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে আইজিপি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওইসব কথা বলেন।
ঢাকায় পুলিশ প্রধানদের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী দিনে রোহান গুণারত্মে জঙ্গিবাদ নিয়ে এক উপস্থাপনায় হলি আর্টিজান হামলায় আইএস সম্পৃক্ততার কথা বলেন।
আইজিপি বলেন, বাংলাদেশ থেকে কেউ আইএসে যোগ দিতে কিংবা প্রশিক্ষণে দেশের বাইরেও যায়নি। পুলিশের অভিযানে যেসব জঙ্গি নিহত হয়েছে আইএস তাদের নিজেদের বলে দাবি করেনি। এখন পর্যন্ত আমরা যেসব জঙ্গিদের গ্রেফতার করেছি তারা কেউ আইএসের কথা বলেনি। তাদের পরিবারের কেউই আইএসের বিষয়ে জানে না।
ইন্টারপোল এবং বাংলাদেশ পুলিশের যৌথ উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মত ওই সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ওই সম্মেলন সমাপ্ত হবে। সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘উগ্র সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় অপরাধ নির্মূলে আঞ্চলিক সহযোগিতা। বাসস

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সৎ মাকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড পরবর্তী সংবাদ ডান্ডাবেড়ি পরিয়ে এজলাসে হাজির নয় : হাইকোর্ট

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads