ঢাকাতেই আছেন অপু বিশ্বাস

খবর টি পড়েছেন : ২০৫
ঢাকাতেই আছেন অপু বিশ্বাস
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

apuশ্যামলবাংলা ডেস্ক : অপু বিশ্বাস বিয়ে করেছেন! কলকাতায় ডুব দিয়েছেন। চলচ্চিত্র থেকে অব্যাহতি নিয়েছেন। গোপনে দেশের শীর্ষ নায়কের সাথে ঘর করছেন—এত এত গুজব গুঞ্জন গত প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। তাই এ বছরের প্রধান খবর হলো, ঢালিউডের শীর্ষ নায়িকা কোথায় অবস্থান করছেন। এ নিয়ে চলচ্চিত্রের নির্মাতা থেকে শুরু করে গোটা মিডিয়াও কোনো সদুত্তর দিতে পারেননি।
তবে অনুসন্ধানে খুব নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, চলচ্চিত্রের এক সময়কার শীর্ষ নায়িকা অপু বিশ্বাস ঢাকাতেই আছেন।
দেশের প্রখ্যাত এক সঙ্গীতশিল্পী তার পারিবারিক যাতায়াতের সূত্রেই ঢাকার নিকেতনে তার এক মামার বাসাতে বেড়াতে যান। সেখানেই তার মামা ও আত্মীয়স্বজনরা জানান যে, তার পাশের ফ্ল্যাটে অপু বিশ্বাস অবস্থান করছেন। এর সত্যতা জানতে ‘খ’ আদ্যোক্ষর যুক্ত শিল্পী পরিবার প্রতিবেদককে চ্যালেঞ্জ করে বাসার ঠিকানা দিয়ে জানান সেই বাসাতেই নিজের মতো করে থাকছেন অপু বিশ্বাস।
খুব সঙ্গত কারণেই তার বাসার ঠিকানা প্রকাশ করা গেল না। তবে এটুকু নিশ্চিত হওয়া গেছে যে, অপু বিশ্বাস ঢাকার সেই ফ্ল্যাটেই রয়েছেন। বাসার সিকিউরিটিসহ সকল ঘনিষ্ঠ আত্মীয়স্বজনকেও বলা রয়েছে কখন কোন অতিথি এলে কিভাবে জবাব দিতে হবে।
তবে কেন এ রকম আত্মগোপনের অবস্থান নিলেন তা জানে না তার প্রতিবেশীও। এদিকে একাধিক ছবির সাইনিং মানি থেকে শুরু করে কিছু আন্ডার কনস্ট্রাকশন ছবি নিয়ে ঢালিউডে অপু বিশ্বাসকে নিয়ে সঙ্কটের খবর প্রকাশ হয়েছে। যদিও এ সকল অভিযোগের কোনো সত্যতা মেলেনি এবং কেউই লিখিত বা অফিসিয়াল অভিযোগে অপু বিশ্বাসকে নিয়ে ক্ষতির কথা উল্লেখ করেননি!

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’র নতুন পর্বে ভিন্নরূপে ভিন ডিজেল পরবর্তী সংবাদ কারিনার ‘ছেলের ছবি’ ভাইরাল

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads