মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর): ১৫ নভেম্বর মঙ্গলবার অগ্রহায়ণের প্রথম দিন। কৃষকের ঘরে ঘরে নতুন ধান ওঠার এই দিনে শেরপুরের নকলায় নবান্ন উৎসব ১৪২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার। ও্মইয় উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।









